বাংলা নববর্ষ

কবিতা: রোদেলা বৈশাখের ডাক
খর রোদে পথ ক্লান্ত হলেও প্রাণে লাগে গান,/ ঘামের ভেতর লুকিয়ে থাকে জীবনেরই টান।/ পুরোনো সব ঝরে পড়ে শুকনো পাতার মতো,/ নতুন স্বপ্ন ডালে ডালে কাঁপে অচেনা নতো।

বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজকাঠামোর কথা উল্লেখ করে আলবানিজ বলেন, ‘পয়লা বৈশাখের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদের জাতির মূল শক্তি—আমাদের বৈচিত্র্য, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের বহুসাংস্কৃতিক সাফল্যের কথাই মনে করিয়ে দেয়।’

অগ্নিস্নানে শুচি হোক ধরা
নতুন বছর যুদ্ধহীন হোক, মানবতার জয় হোক, পৃথিবীর সব ভালো মানুষগুলো খুব ভালো থাকুন।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের বাংলা নববর্ষ উদ্যাপন
বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস আনন্দঘন পরিবেশ এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ (১৪৩২) উদ্যাপন করেছে। গত শুক্রবার (১৬ মে) নববর্ষ উদ্যাপন করা হয়।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বাংলা বর্ষবরণ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ‘বাংলা নববর্ষ ১৪৩২’ বরণ করেছে। বৃহস্পতিবার (১ মে) ইসলামাবাদের স্যার সৈয়দ মেমোরিয়াল সোসাইটির বৃহৎ ‘সিল্ক রোড কালচারাল সেন্টারে’ দিনব্যাপী অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে বর্ষবরণ করা হয়।

বিডি এক্সপ্যাটসের আয়োজনে মালয়েশিয়ায় জমকালো বৈশাখী মেলা
বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে জমকালো বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার (বিডি এক্সপ্যাটস) আয়োজনে কুয়ালালামপুর-সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্ব্যালি হল প্রাঙ্গণে ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) শনিবার দিনব্যাপী এই মেলা বসে।

মন্ট্রিয়েলে উদীচীর মনোমুগ্ধকর বর্ষবরণ অনুষ্ঠান
এত বিপুলসংখ্যক মানুষের সমাগম, দাঁড়িয়েও দেখার সুযোগ পাননি অনেকেই। তবু হলের ভেতর কোনো কোলাহল নেই। যারা বসতে কিংবা দাঁড়িয়ে থাকার জায়গা পেয়েছেন, গভীর মনোযোগে উপভোগ করেছেন পুরো অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে একটানা রাত সাড়ে ১০টা। সময়মতো শুরু, শেষও সময় ধরেই।

তুরস্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে কূটনৈতিক সংবর্ধনা

মালয়েশিয়ায় বিডি এক্সপ্যাটসের বৈশাখী মেলা ২৬ এপ্রিল
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে বর্ণিল বৈশাখী মেলা। আগামী ২৬ এপ্রিল (শনিবার) কুয়ালালামপুরের মহারাজা লেলা মনোরেল স্টেশনের পাশে কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্বলি হলে (KLSCAH) অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই উৎসব।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের বৈশাখী উৎসবে এবার প্রথম বারের মতো যোগ দেন মালয়েশিয়া, নিউজিল্যান্ড, গাম্বিয়া, মলদোভা এবং বসনিয়া ও হার্জেগোভিনার রাষ্ট্রদূত ও তাদের পরিবারবর্গ।

ফিনল্যান্ডে বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে বর্ষবরণ উৎসব
ফিনল্যান্ডে বাংলাদেশিদের প্রাণের সংস্কৃতি আর উৎসবের ছোঁয়ায় আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। হেলসিঙ্কির নিকটবর্তী এসপো শহরের ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই বর্ষবরণ উৎসবের আয়োজন করে বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ‘প্রত্যাশা’।

প্রাগে বর্ণিল আয়োজনে স্বাগত জানানো হয়েছে পয়লা বৈশাখ
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বর্ণিল আয়োজনে ম্বাগত জানানো হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২–কে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন চেক রিপাবলিকের (বিএসিআর–BACR) উদ্যোগে এ আয়োজনটি প্রাগপ্রবাসী বাংলাদেশি পরিবার, বন্ধুবান্ধব এবং চেক নাগরিকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সহস্রকণ্ঠে বিশ্ববাঙালির বর্ষবরণ, নিউইয়র্ক পরিণত হলো একখণ্ড বাংলাদেশে
১৪৩২ বঙ্গাব্দ স্মরণকালের বিস্ময় নিয়ে আবির্ভূত হয়েছে নিউইয়র্ক শহরে। দুই দিনের বর্ষবরণ উৎসব বাঙালি জাতির পরম আরাধ্য ও চরম প্রাপ্তির বৈকুণ্ঠময় অনুভবের স্মারক হয়ে থাকল। যেন একখণ্ড বাংলাদেশ বিশ্ববাসীকে জানান দিল যে আমাদের জীবনও আনন্দময়।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে বর্ষবরণ উৎসব
পয়লা বৈশাখ (১৪ এপ্রিল সোমবার) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট বাংলার প্রাচীন ঐতিহ্য আর নগর জীবনের নতুনের জয়গান সমৃদ্ধ এক আন্দঘন বৈশাখী উপহার দিয়েছে ‘শুভ নববর্ষ-১৪৩২’ উদ্যাপনে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বর্ষবরণ
ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গতকাল সোমবার নাচ, গান ও রসনাতৃপ্তির মধ্য দিয়ে বরণ করা হয়েছে বাংলা নববর্ষকে। অনুষ্ঠানে অভিবাসী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছিল বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট অতিথিদের।

নিউইয়র্ক স্টেট সিনেটে ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সর্বোচ্চ আইনপ্রনয়নকারী সংস্থা স্টেট সিনেট বুধবার (২২ জানুয়ারি) এক সর্বসম্মত সিদ্ধান্তে ওই অঙ্গরাজ্যে ১৪ এপ্রিল পয়লা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।



